সর্বশেষ

রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের গঠনতন্ত্রের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে এ পদে মনোনীত করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পর গত ১৩ আগস্ট বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর মহাসচিবের পদটি শূন্য হয়। রুহুল কবির রিজভী এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের ১৫ আগস্ট তাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।

থানায় অবরুদ্ধের অভিযোগ এনসিপির, অস্বীকার বিএনপি ও পুলিশের

এ ছাড়া চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবনে রাজনীতিতে যুক্ত হওয়ার পর রিজভী পরবর্তী সময়ে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালের রাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন। দলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন রিজভী।

পেশী শক্তি প্রভাবের কাছে নয়, ভোটাধিকার হোক পরিবর্তনের হাতিয়ার: সচেতন ও সৎ জনপ্রতিনিধি নির্বাচনের আকুল আহ্বান
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ আগস্ট ২০২৬
Trulli

রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব