সর্বশেষ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে হরতকীতলা এলাকায় মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের সহস্রাধিক শ্রমিকরা বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির অর্থ পরিশোধের দাবিতে শুক্রবার (২৩ মে) সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার হরতকীতলা এলাকায় অবরোধের প্রস্তুতি নেন।

তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই কালিয়াকৈর থানা পুলিশ ও শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত রাখতে সক্ষম হয় এবং তাদের সঙ্গে আলোচনায় বসে।পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও পুলিশের মধ্যে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শ্রমিকরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৯ নভেম্বর হঠাৎ করে কারখানাটি মালিক পক্ষ বন্ধ ঘোষণা করে। এরপর গত ২৮ ডিসেম্বর সমস্ত পাওনাদি পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হয়নি।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ একাধিকবার তারিখ পিছিয়ে দিয়ে প্রতারণা করে আসছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকদের সড়ক অবরোধের পরিকল্পনার খবর আগে থেকেই গোপন সূত্রে জানতে পেরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করি। এতে করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এদিকে কারখানা মালিকপক্ষ মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ মে ২০২৫
Trulli

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধের চেষ্টা