সর্বশেষ

সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জুতার মালা পরায়। উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে নুরুল হুদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন:  আলহাজ্ব আমিনুল ইসলাম

তিনি বলেন, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। এখন তাকে থানায় আনা হয়েছে।’ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

রোববার আওয়ামী লীগ আমলের এ কে এম নুরুল হুদাসহ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তবে তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকেই।

ডিলারদের জন্য বাড়ল সারের কমিশন, কৃষকের দাম থাকছে আগের মতো

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জুন ২০২৫
Trulli

সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ