সর্বশেষ

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি?

অনলাইন ডেস্ক

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম মহানায়কের নাম লিওনেল মেসি। বয়স ৩৮ পেরিয়ে, তবু তিনি যেন এখনো পায়ের জাদুতে মোহিত করেন কোটি ভক্তকে। ক্লাব বিশ্বকাপের মঞ্চে ইন্টার মায়ামির হয়ে অংশ নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

তবে প্রশ্ন একটাই—২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে তাকে? নাকি ক্লাব বিশ্বকাপেই শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা গেলো আটবারের ব্যালন ডি’অর জয়ীকে? যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত চলতি ক্লাব বিশ্বকাপে অংশ নেয় ইন্টার মায়ামি।

চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

এই টুর্নামেন্টে মেসিকে ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ ছিল চরমে। যদিও কোয়ার্টার ফাইনালে নিজের সাবেক ক্লাব পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় মায়ামিকে, তবু গ্রুপ পর্বে পোর্তোর বিপক্ষে মেসির অসাধারণ ফ্রি-কিক ভক্তদের কিছুটা হলেও চোখ জুড়িয়েছে। বিশ্বকাপ শুরুর বাকি এখনো এক বছরের কম সময়। অথচ মেসি এখনো জানিয়ে দেননি তিনি খেলবেন কি না। তার ইন্টার মায়ামির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। তবে শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রেই থাকতে পারেন আরো কিছুদিন।

বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি তিনি প্রকাশ্যে, আবার নাকচও করেননি। তাই জল্পনা চলছে—আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ বিশ্বকাপে কি নাম লেখাবেন ফুটবল জাদুকর? ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে নেতৃত্ব দিয়ে মেসি পূর্ণতা দিয়েছেন নিজের ক্যারিয়ারকে। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জিতেছেন গোল্ডেন বলসহ অগণিত ভক্তের হৃদয়। অনেকেই তখন বলেছিলেন, ‘এটাই মেসির বিদায়ি বিশ্বকাপ। তবে ফুটবল বিশ্ব জানে—মেসি মানেই চমক। তাই হয়তো তিনি আবারও ফিরবেন। হয়তো ৩৯ বছর বয়সেও আরো একবার আলোকিত করবেন বিশ্বকাপ মঞ্চ। কিন্তু যদি তিনি না ফেরেন, তবে ক্লাব বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো বিশ্বমঞ্চে দেখা গেল মেসিকে।

১২৫ বছর পূর্তি মুড়াপাড়া সরকারী পাইলট মডেল হাই স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত 

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুলাই ২০২৫
Trulli

২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি?