সর্বশেষ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস: সাধারণ ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করছিল সরকার। ‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ই জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং পাঁচই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা জানায় সরকার। আজ আগের পরিপত্রগুলো বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হলো।

হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুলাই ২০২৫
Trulli

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস: সাধারণ ছুটি ঘোষণা