সর্বশেষ

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মার্কিন ভিসা প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক

এফ, এম অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রতি বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (১০ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত একটি তথ্য শেয়ার করা হয়েছে।

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

সেখানে উল্লেখ করা হয়, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১০ জুলাই ২০২৫
Trulli

সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মার্কিন ভিসা প্রত্যাখ্যান