সর্বশেষ

সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার, রিমান্ডের আবেদন করা হবে

সাভার প্রতিনিধি

সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরির বিভিন্ন আলামত জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪১কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

গ্রেফতারকৃতরা হলেন—সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন (৩২), আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আকাশ (৩৯), রাজু খান (৩৯), আনোয়ার হোসেন (৫০), রুহুল আমিন রাজিব (৩৮), মো: আরিফুল ইসলাম (২৪), মোহাম্মদ আলী (৩৬) এবং মুরাদ হোসেন (৪৫)।

পুলিশ সূেত্র জানা গেছে, গ্রেফতারকৃতরা সাভার এলাকায় নিষিদ্ধ সংগঠনের হয়ে ঝটিকা মিছিল ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে নাশকতার চেষ্টা চালিয়ে আসছিলেন।

আশুলিয়ায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ: নিহত ৭,আহত শতাধিক

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার, রিমান্ডের আবেদন করা হবে