সর্বশেষ

মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর

​বিশেষ প্রতিনিধি

দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক বিকাশ এবং যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে এক নতুন দিগন্ত সূচিত হলো। বাগেরহাটের মোংলায় ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)-এর মধ্যে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
​আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
​

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন সহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​

বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো উন্নয়ন, পরিবহন, লজিস্টিকস, শিল্প খাতের বিকাশ, জ্বালানি, পরিবেশ সুরক্ষা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে চীন-বাংলাদেশের যৌথ বিনিয়োগ ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
​

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা প্রতিনিধিদলের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন। মোংলা সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে কর্মসূচি রয়েছে।
​

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা স্মারক ও মোংলা বন্দরের আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়িত হলে তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক কর্মকাণ্ড গতিশীল করার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ নভেম্বর ২০২৬
Trulli

মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর