সর্বশেষ

ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো

অনলাইন ডেস্ক

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে। ফলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গেই বাড়তি অর্থ পাওয়ার কথা রয়েছে শ্রমিকদের।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে একমত হন।

সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি কাঠামো কার্যকর হলে জানুয়ারির বেতনের সঙ্গে শ্রমিকরা বর্ধিত অর্থ পাবেন।

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের দাবি ও প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করবে। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের পাশাপাশি তা কার্যকরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। শুরুতে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবার এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সম্প্রতি পোশাকশ্রমিকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। চলতি সপ্তাহের শুরু থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও রাজধানীর মিরপুরে। বুধবারও এসব এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট অতিরিক্ত দাম আদায়: সাভার-আশুলিয়ায় চরম ভোগান্তিতে ভোক্তারা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি

নতুন মজুরি কাঠামো নির্ধারণের সিদ্ধান্তের ফলে শ্রমিকদের দীর্ঘদিনের দাবিদাওয়ার বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। তবে নতুন বেতনের পরিমাণ কত হবে, তা বোর্ডের পরবর্তী সভাগুলোতে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনার পর নির্ধারিত হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ নভেম্বর ২০২৬
Trulli

ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো