সর্বশেষ

বিরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুল হকের নেতৃত্বে ফ্যাসিস্ট চক্রান্ত ও নৈরাজ্যের বিরুদ্ধে: জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল

মোঃ মাইনুল ইসলাম

দেশের বিদ্যমান পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবি ও আন্দোলনকে পুঁজি করে পতিত ফ্যাসিস্ট শক্তির দেশকে অস্থিতিশীল করার নীলনকশার বিরুদ্ধে রাজপথে সোচ্চার অবস্থান নিয়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও সাভার থানা জিয়া পরিষদ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র নির্দেশনায় বিরুলিয়া ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সাভার থানা জিয়া পরিষদের সভাপতি, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো.মনিরুল হকের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা রাজপথে নেমে এ প্রতিবা‌দ জানান।

সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী

​সমাবেশে হাজী মো. মনিরুল হক বলেন, “দেশের সাধারণ শ্রমিকদের ন্যায্য পাওনা ও আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা দেশের শান্ত পরিবেশকে ঘোলাটে করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে বিরুলিয়াসহ সাভারের মাটিতে বিএনপি ও জিয়া পরিষদের নেতা-কর্মীরা জাগ্রত রয়েছে। কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের এই দেশবিরোধী অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।”

তিনি আরও স্পষ্ট জানান, দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী যেকোনো চক্রান্ত রুখে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একাট্টা হয়ে রাজপথে থেকে রাজপথেই তার জবাব দেবে।

এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ধামসোনায় জসিম হোসেনের উদ্যোগে মশক নিধন কর্মসূচি

​মিছিলে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি,সাভার থানা জিয়া পরিষদ ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলেই শেষ হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ নভেম্বর ২০২৬
Trulli

বিরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী মনিরুল হকের নেতৃত্বে ফ্যাসিস্ট চক্রান্ত ও নৈরাজ্যের বিরুদ্ধে: জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল