দুর্নীতি ও ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সংবাদ প্রকাশের পর আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ করিমকে বদলি করা হয়েছে।
গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে তাকে ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাসুদ করিমের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এরপর বিষয়টি নিয়ে সাত কার্যদিবস তদন্ত করা হয়। তদন্ত-পরবর্তী সময়ে ৩ নভেম্বর তাকে নতুন কর্মস্থল ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়।
624
Shares
শেয়ার করুন
শেয়ার করুন















