সর্বশেষ

ঢাকা বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল

অনলাইন ডেস্ক

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিতব্য সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে ঢাকা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) মাধ্যমে সম্ভাব্য তালিকা থেকে আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ নভেম্বর। নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই ফি ও কাগজপত্র গ্রহণ করা হবে না।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আবার পরীক্ষা, তারিখ ঘোষণা

পরীক্ষার্থীদের ফি বাবদ প্রদেয় অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে জমা দিতে হবে। নগদ টাকা বা পে-অর্ডারের মাধ্যমে কোনো ফি গ্রহণ করা হবে না। তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জনপ্রতি কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেবাস সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী এই সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য এক মাস সময়, শিগগিরই পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ নভেম্বর ২০২৬
Trulli

ঢাকা বোর্ডের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামীকাল