সর্বশেষ

আবারও জেট ফুয়েলের দাম বাড়ল

অনলাইন ডেস্ক

নভেম্বর মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। অক্টোবরে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা।বাংলাদেশ সংবাদ

অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আর্ন্তজাতিক ফ্লাইটে দাম কমেছে শূন্য দশমিক শূন্য ২৪৫ মার্কিন ডলার।

বৃহস্পতিবার বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো

বিইআরসি জানায়, গত ৫ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী বিইআরসি আজ একটি গণশুনানি করে।বাংলাদেশ সংবাদ

গণশুনানিতে ৫ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে নভেম্বর মাসের জন্য এ মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গত ৭ই অক্টোবর অভ্যন্তরীণ রুটের এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ নভেম্বর ২০২৬
Trulli

আবারও জেট ফুয়েলের দাম বাড়ল