সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর গ্রুপ পর্বের ৪র্থ খেলা। সোমবার (২১সেপ্টেম্বর ২০০২৬)বিকেলে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাজাশন সরকারি স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলা দেখতে বিকেল থেকেই স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো:গোলাম মোস্তফা। সাভার পৌর বিএনপির সহ-সভাপতি হাজী মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাভার থানা বিএনপির সহ-সভাপতি মো:জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মো: গোলাম মোস্তফা বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনন্য ভূমিকা রেখে গেছেন। তাঁর স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় যুবসমাজকে উৎসাহিত করবে।”
উক্ত খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মো: রাশেদুল ইসলাম রাসেল।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলোয়াড়রা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি এবং শুভেচ্ছা বার্তা তুলে দেন। অনুষ্ঠানে সাভার থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















