আশুলিয়ায় পবনারটেক অটোগ্যারেজে মালিকদের #উদ্যোগ আসন্ন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন #উপলক্ষে ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মিন্টুর #নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ৫ নভেম্বর ২০২৬) রোজ বৃহস্পতিবার সন্ধ্যার পবনারটেক এলাকায় বেপজা কোয়াটার সংলগ্ন অটো গ্যারেজ মালিক মোহাম্মদ জসিম হোসেনের গ্যারেজে আশুলিয়া গ্যারেজ মালিক মোঃ সরোয়ার হোসেন হিরার সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মিন্টুর।
উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোরশেদ আলী মোল্লা সভাপতি ৬নং ওয়ার্ড বিএনপির। মোঃ শওকত হোসেনের সঞ্চালনায় উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম,যুবদল নেতা মোঃ আশরাফ হোসেন তালুকদার,মোঃ বাহাদুর তালুকদার, মোঃ মানিক,মোঃ হারুন মিয়া, মোঃ আলমগীর হোসেন হাওলাদার শরীয়তপুর চাঁদপুর ঐক্য-পরিষদের সাধারণ সম্পাদক, মোঃ পারভেজ মিয়াসহ স্থানীয় ময়মুরুব্বীদের উপস্থিতিতে উঠান বৈঠক ও মতবিনিময় সভা শেষে দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


















