সর্বশেষ

বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭৫ নং কচুয়ার চাষকৃত জমি হুমকি দিয়ে জবরদখল করায় ২৬ জনের নাম উল্লেখ পূর্বক আসামি করে এবং আরও ৪০/৫০ জনকে অজ্ঞাত নামা আসামি করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাউফল আমলী আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ২০২৩ সালের ৪ এর ১ (ক)/৭ (১)/ ১০ ধারায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ অলিউল্লাহ। তার বাবার নাম মৃত হারুন অর রশিদ, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নাজিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কচুয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২ রা নভেম্বর-২৬) এ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আমলে নিয়ে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ মামলায় ১২ জন ভুক্তভোগী কে স্বাক্ষী হিসেবে রাখা হয়েছে।

মামলার বাদী অলিউল্লাহ স্বত্যতা জানিয়ে বলেন, আসামি মাসুদ, সাইদ, সিদ্দিক, শামীম, কামাল হোসেন, জামাল মাঝি, মজিবুর রহমান মোল্লা গং হুমকি ধামকি দিয়ে গত ৩০/১০/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত আমার আমাদের ৭৫ নং কচুয়া মৌজার ১২/৭৯/২৭/৭১/৭২/৩০/৮৭/৭৮/৩৫/৮১/০৮/৫১/৫২/৫৪/৫৫/৫৬/৫৭/২৪ নং খতিয়ানের দাগ নং ৮১৬/৩১০/৩০১/২৯৮/২৯৯/৪৪৩/৭১০/৭১৪/৭২৪/৭৪৪/৬৭৫/৮১৮/৭৫১/২১৭/২২২/৬৮১/৬৫১/৭৭১/২১৬ তে জবরদখল চালায়। যাহার দরুন স্থানীয়দের জানিয়ে বাউফল থানায় অভিযোগ দেই। কিন্তু থানা পুলিশ তেমন আমলে না নিলে পরবর্তীতে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।

আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

অলিউল্লাহ আরও বলেন, উক্ত খতিয়ানের দাগের জমিগুলো আমার আমাদের কবলামূলে ও রেকর্ডীয় মালিক আমি আমরা। যাহার সকল পর্যায়ের কাগজপত্র আমার আমাদের কাছে রয়েছে। কিন্তু আসামিরা সন্ত্রাসী কাদায় জোরপূর্বক জবরদখল চালাচ্ছে। তাদের কাছে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের আমার আমাদের জমির ভূয়া কাগজপত্র রয়েছে। তাই দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার আমাদের হয়রানি করে আসছে। তাদের মধ্যে কয়েকজন মাদক কারবারি। যা মাদক সহ বিভিন্ন সময় তারা প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছে। আমি আমরা আসামিদের বিচার দাবি করছি। বর্তমানে মামলাটি ডিবি পুলিশের হাতে তদন্তাধীন রয়েছে।

এদিকে ভুক্তভোগী অলিউল্লাহ আরও বলেন, উক্ত ভূমিগুলো দীর্ঘ ৩২ বছর যাবত অবৈধ দখলদারদের কবলে ছিল। যাহা গত বছরে আমার পরিবারের নেতৃত্বে অবৈধ দখলদারদের চ্যালেঞ্জ করলে তারা জমিগুলোর কাগজ দ্বারা স্বত্যতা প্রমাণ করতে পারেননি। তাই প্রতিহিংসা বসত আমার নামের রেকর্ডীয় জমির দাগ ব্যবহার করে আমার নামে মিথ্যা বানোয়াট সাজানো চাঁদাাবাজি মামলা দিয়ে গ্রেফতার করায় এবং আমার সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হই। ওই ঘটনা যেতে না যেতেই তারা আবার পুনরায় অবৈধ দখলদারিত্বের পায়তারা চালাচ্ছে। যাহা আমার আমাদের চাষকৃত জমিগুলো কিছুদিন আগে মামলার তদন্তে আসা বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যার সরেজমিনে এসে দেখে গেছেন।

মামলার ৬নং আসামি জামাল মাঝির কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওই জমিগুলো নিয়ে মজিবর মোল্লা গং ও অলিউল্লাহ গং দের মধ্যে বিরোধ দেখা দিলে তাদের সমস্যা সমাধান করার জন্য আমাদের কে শালিস মানলে আমরা যাই। পরে বসাবসি হলে আমরা বিষয়টি সমাধান করবো এমন সময় তারা শালিস মীমাংসা অমান্য করে চলে যায়। এখন এ মামলায় আমাকে আসামি করা হয়েছে তা সম্পূর্ণ ভাবে আমাকে হয়রানির উদ্দেশ্যে।

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের ডাক রুহুল কবির রিজভী’র

মামলার আসামিদের মধ্যে মজিবর রহমান মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জমিগুলো আমরা দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি। ওর বিরুদ্ধে মামলা হয়েছে তাতে সে জেল খেটেছে এবং চাকুরি থেকে তাকে বরখাস্তও করেছে। এখন পেরে না উঠতে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। শুধু আমাদের হয়রানি করার জন্য। (০৫/১১/২০২৬)

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ নভেম্বর ২০২৬
Trulli

বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা