সর্বশেষ

আশুলিয়ায় সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে বায়জিদ ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই আকরাম।

এর আগে শুক্রবার গভীর রাতে আশুলিয়ার জিরানীর কোনাপাড়া পুকুরপাড় এলাকায় বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বায়জিদ ইসলাম একই এলাকার রোজেল মিঞার ছেলে।

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপরতা: সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ,চলছে তালিকা তৈরি

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বায়জিদ ইসলাম নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই স্কুল শিক্ষিকার নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকির ভেতরে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু বায়জিদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। শিশুটির বাবা রোজেল মিঞা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার শিশু সন্তানকে হত্যা করে লাশ গুম করার জন্য সেপটিক ট্যাংকের ভিতরে ফেলে গেছে।

আশুলিয়া থানার এসআই আকরাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ জুলাই ২০২৫
Trulli

আশুলিয়ায় সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার