সর্বশেষ

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার

যশোরের শার্শা উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকাল ৩ টার সময় উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, উপজেলা অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রশিদ, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএম শাখির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষকগণ।

স্থানীয় নির্বাচন ঘিরে তৎপরতা: সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ,চলছে তালিকা তৈরি

সংবর্ধনা অনুষ্ঠানে এসময় ১৬৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরমধ্যে ৭০ জন ছেলে ও ৯৪জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। #

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ জুলাই ২০২৫
Trulli

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান