সর্বশেষ

নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে নারায়ণগঞ্জের মতো কক্সবাজারেও গডফাদার ছিল। কক্সবাজার সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। আমরা গডফাদারতন্ত্রের বিলুপ্তি ঘটিয়েছি। আমরা আর নতুন কোনো গডফাদারের আবির্ভাব ঘটতে দেব না। গডফাদারতন্ত্র-মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র-স্বৈরতন্ত্র এই সবকিছুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে।

তিনি বলেন, ‘‌আমরা বলেছি—জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ হতে হবে। কে পিআর বোঝে, কে পিআর বোঝে না। তার জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বোঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশন, দুদকসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি করতে হবে। এই দুটি সংস্কার প্রস্তাবনায় ঐকমত্য হলেই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়ে যায়।

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে, যা বললেন রিজভী

শনিবার (১৯ জুলাই) এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সমাবেশে আগামী ৩ আগস্ট এনসিপির শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ অবশ্যই আদায় করার ঘোষণা দেন তিনি।

এর আগে দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু করা হয়। পদযাত্রায় অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এনসিপির নেতারা।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় আবারও মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ জুলাই ২০২৫
Trulli

নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না: নাহিদ ইসলাম