সর্বশেষ

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১৭ আগস্ট) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দশমিনায় রাতের আঁধারে সরকারি বনের গাছ নিধন, অভিযানে গ্রেফতার ৪

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মো. রমজান আলী ভূইয়ার ছেলে আশিক ভূইয়া (২৫) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদা লক্ষীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জলিল মিয়া (২৪)। জানা যায়, জলিল মিয়া বর্তমানে আশুলিয়ার গাজিরচট বুড়িরবাজার এলাকার মোজাম্মেল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আশুলিয়ার গাজিরচট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ আগস্ট ২০২৫
Trulli

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২