সর্বশেষ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি সোনার বারসহ ১ পাচারকারী আটক

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনার পারকেষ্টপুর সীমান্তে ১৩ কোটি টাকার মূল্যের সোনারবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারী রবিউল ইসলাম (৩৪) চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আহমেদ আলী বিশ্বাস।

গতকাল চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে  এ সোনা উদ্ধার করা হয় । অভিযানে ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৭কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস সোনার বার  উদ্ধার করা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না : মানজারুল মান্নান

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান গতকাল শনিবার রাত ৮ টার দিকে  গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার  দর্শনা থানার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান করে। সীমান্তের ৭৮ নং মেইন  পিলারের নিকট দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেল করে যাচ্ছিল। এ সময় বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস সোনার বার  উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৭ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক মোঃ রবিউল ইসলাম (৩৪) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

পাবনায় শিশু কলি হত্যা: মূল রহস্য উন্মোচন,গ্রেফতার ২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল বলে তিনি স্বীকার করেন। আইনী প্রক্রিয়া শেষে আটক সোনা পাচারকারী রবিউলকে  দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ আগস্ট ২০২৬
Trulli

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি সোনার বারসহ ১ পাচারকারী আটক