সর্বশেষ

এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক আজ দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গত ২৬ জুলাই জারি করা এক অফিস আদেশের মাধ্যমে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বাণিজ্য, ব্যবসা ও শিল্পখাতের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে মো. ফজলুল হককে এফবিসিসিআই’র প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগটি ট্রেড অর্গানাইজেশনস আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী দেওয়া হয়েছে।

১৪ মাস পর বাজারে ডলার ছাড়ল বাংলাদেশ ব্যাংক

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নবনিযুক্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইর একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের নিয়োগাদেশ অনুযায়ী মো. ফজলুল হক আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রবীণ এই ব্যবসায়ী নেতা এর আগে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে দেশের তৈরি পোশাকের নিটওয়্যার খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

পাঁচ বছরে ছয় এমডি, সংকট কাটছে না ন্যাশনাল ব্যাংকের

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ আগস্ট ২০২৬
Trulli

এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক