সর্বশেষ

চট্টগ্রাম বন্দর থেকে দুই কন্টেনার গায়েব- তদন্তে দুদক

সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো

করা নিরাপত্তার মধ্যে থাকা সত্ত্বেও কিভাবে বন্দর টার্মিনাল থেকে কন্টেনার গায়েব হয়ে যায় তা অনেককেই ব্যবসায়ীদের ভাবিয়ে তুলেছে। ব্যবসায়ীরা বলছেন এখন মানুষের পাশাপাশি কন্টেনার ও গায়েব হয়ে যায়। কন্টেইনার টার্মিনালে থাকা নিরাপত্তারক্ষীরা এ ঘটনার সাথে জড়িত বলে ব্যবসায়ীরা দাবি করেন।

চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার ফেব্রিক্সসহ দুই কন্টেনারের হদিস মিলছে না’ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছেন দুদক কর্মকর্তারা। দুদকক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসাইনের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে।

নবাবগঞ্জ সদরের রাস্তা ও বাজার পরিদর্শনে সংসদ সদস্য

দুদক কর্মকর্তা ইমরান বলেন, চট্টগ্রাম বন্দরে দেড় কোটি টাকার ফেব্রিক্সসহ দুই কন্টেনারের হদিস মিলছে না সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে বন্দর ও কাস্টমস এ অভিযান পরিচালনা করেছি। অভিযোগ বিষয়ে বন্দর চেয়ারম্যান ও কাস্টমস কমিশনারকে অবহিত করেছি। এ বিষয়ে বন্দর চেয়ারম্যান জানান, কন্টেনার খুঁজে না পাওয়া তথা অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে আমরা কাস্টমসের নিলাম শাখায় গিয়েছি এবং সেখান থেকে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রাদি সংগ্রহ করেছি। রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, নিলামে ক্রয়কৃত পণ্য ক্রেতারা এখনও ডেলিভারি পাননি এবং কর্তৃপক্ষ বিডারদেরকে পরিশোধকৃত অর্থও এখনো ফেরত প্রদান করেনি।

জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসের নিলাম থেকে গত ফেব্রুয়ারিতে ৮৪ লাখ ৯৮ হাজার টাকায় ২৭ টন কাপড় কেনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। নিলামের আগে বন্দরের ইয়ার্ডে থাকা কন্টেনারে পণ্যও পরিদর্শন করেন। এরপর পণ্য ডেলিভারি নিতে মূল্য, শুল্ককর ও বন্দরের চার্জসহ ১ কোটি সাত লাখ টাকা পরিশোধ করেন। অথচ ২৬ ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজি শেষে জানানো হয় কন্টেনারটি পাওয়া যাচ্ছে না। একইভাবে গত জুলাইয়ের শেষের দিকে তপন সিংহ নামে অপর এক বিডারের ৪২ লাখ টাকার কাপড়সহ অপর একটি কন্টেনারও খুঁজে পায়নি বন্দর কর্তৃপক্ষ।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ সেপ্টেম্বর ২০২৫
Trulli

চট্টগ্রাম বন্দর থেকে দুই কন্টেনার গায়েব- তদন্তে দুদক