সর্বশেষ

গাজীপুরের কালীগঞ্জে তিন মাদককারবারি গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) রাতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ ইনছান মিয়ার নেতৃত্বে পুলিশের পৃথক দুইটি টিম জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে অভিযান চালায়।

সাভার সরকারি কলেজে সীমানা প্রাচীর সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন:এমপি ডা:দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

অভিযানে রয়েন গ্রামের সুলতান উদ্দিনের পুত্র ফাহমিদ শেখ (২৩), দক্ষিণবাগ গ্রামের আঃ আজিজের পুত্র ইসমাইল শেখ (২৫) ও দক্ষিণ খৈকড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র মেরাজ আকন্দ (২৬) কে ৮০ পিস ইয়াবাসহ গ্রপ্তার করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাতিয়ানী গ্রামের বিল্লাল হোসেনের পুত্র শাহাদাত হোসেন রবিন (৩৫) ও দক্ষিণবাগ গ্রামের ফালুর পুত্র মোঃ মনির (৩৫) পালিয়ে যায়।

বিরুলিয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া: অভিজ্ঞতায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল হক

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা (নং ৫ ও ৬) দায়েরের পর মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মে ২০২৬
Trulli

গাজীপুরের কালীগঞ্জে তিন মাদককারবারি গ্রেপ্তার