সর্বশেষ

ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ইসরাফিল হোসেনের অংশগ্রহণে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার তালতলা, শতাব্দী নগর ও দক্ষিণ গাজীরচট এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী আলহাজ ইসরাফিল হোসেন। তিনি জামি’আতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি।

সুস্থ বাংলাদেশ গড়তে রোগ প্রতিরোধ ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আলহাজ ইসরাফিল হোসেন বলেন, তিনি ধামসোনা ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা। এ লক্ষ্য নিয়েই তিনি ধামসোনা ইউনিয়নের মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতাব্দী নগর শিকদার মনছুর উদ্দিন জামে মসজিদের সভাপতি হাজী মো. মোস্তাফিজুর রহমান।

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

উঠান বৈঠক ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ নভেম্বর ২০২৬
Trulli

ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত