সর্বশেষ

বিরুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির সাথে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

মোঃ মাইনুল ইসলাম

সাভারের বিরুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিরুলিয়ার বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে মরহুম আলাল চেয়ারম্যানের বাড়ি,আকরান, বিরুলিয়া ইউনিয়নে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​

এ সময় পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
​শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,”বিরুলিয়া ইউনিয়ন সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। এখানকার হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে।

পাবনায় আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্ট ও আম্মান বাংলাদেশের উদ্যোগে সার্জিক্যাল সামগ্রী হস্তান্তর

আপনাদের এই নতুন নেতৃত্ব আগামী দিনেও এলাকার শান্তি, শৃঙ্খলা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।”

​তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি অতীতে যেভাবে পাশে ছিলেন, ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও ধর্মীয় প্রয়োজনে সবসময় সবার পাশে থাকবেন। ​শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল একজন জনবান্ধব ও উদার মনের মানুষ।

এলাকার সার্বিক উন্নয়ন এবং সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে তাঁর অবদান প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, তাঁর মতো নেতৃত্ব বিরুলিয়া ইউনিয়নকে আরও একটি মডেল ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করতে সহায়তা করবে।
​
উক্ত অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় বালু লুট: ১০ ড্রেজারে ফের চলছে উত্তোলন, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ নভেম্বর ২০২৬
Trulli

বিরুলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নতুন কমিটির সাথে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়