আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় ও আম্মান বাংলাদেশের সহযোগিতায় পাবনা কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আধুনিক সার্জিক্যাল ও মেডিকেল সামগ্রী হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর আড়াইটায় পাবনা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে (নুরপুর বাইপাস, পাবনা) এক অনাড়ম্বর ও বরেণ্য অনুষ্ঠানের মাধ্যমে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পাবনার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ।এবি ট্রাস্টের চেয়ারম্যান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড.শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা বঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ট্রাস্ট ও সহযোগী সংস্থার এমন যৌথ কার্যক্রম পাবনা অঞ্চলের চিকিৎসাব্যবস্থাকে আরও গতিশীল করবে এবং সাধারণ রোগীরা এর সুফল পাবেন।পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পাবনা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।













