সর্বশেষ

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় বালু লুট: ১০ ড্রেজারে ফের চলছে উত্তোলন, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আলোকদিয়া চরে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা ও রিট আদেশের তোয়াক্কা না করে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রায় ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার ও শতাধিক বাল্কহেডের মাধ্যমে দিনরাত এই বালু লুটপাট চালানো হচ্ছে। এতে নদীভাঙনকবলিত জনপদের বসতভিটা ও স্থানীয় সাধারণ মানুষের জানমাল চরম ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ১০৭৭৯/২০২৬) দায়ের করা হয়। গত ৯ আগস্ট হাইকোর্ট ওই এলাকায় বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের স্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এর প্রতিবাদে গত ৮ নভেম্বর এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। তবে আন্দোলন ও প্রতিবাদের পরও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিট থেকে পুনরায় অন্তত ১০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হয় এবং শতাধিক বাল্কহেডে এসব বালু অন্যত্র পরিবহন করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন পৃথক অভিযান পরিচালনা করেছে।

নারায়ণগঞ্জের রুপগন্জে ভ্রাম্যমাণ আদালত ১১মাদকসেবীকে কারাদণ্ড

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে তিনি নিজে অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ করেন এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। জেলা প্রশাসনের পদক্ষেপ: জেলা প্রশাসন সূত্রে জানা যায়,গত ১১ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে আকস্মিক অভিযান চালিয়ে দুটি ড্রেজার জব্দ ও দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তবে ধারাবাহিক অভিযান, ড্রেজার জব্দ এবং অর্থদণ্ডের পরও কীভাবে একই এলাকায় পুনরায় এত বিপুলসংখ্যক ড্রেজার সক্রিয় হলো—তা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশাসনের নজরদারি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী বলছেন, বারবার নামমাত্র জরিমানা ও ড্রেজার জব্দের পরেও বালু খেকোরা থামছে না। এলাকাবাসীর দাবি ও শঙ্কা দ্রুত আদালতের আদেশ বাস্তবায়ন করে এই অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ না করা হলে আলোকদিয়া চরসহ বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হাইকোর্টের আদেশ কঠোরভাবে বাস্তবায়ন করা,অবৈধ ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা, এবং
​বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি নদীভাঙন থেকে বসতভিটা ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের একটাই প্রশ্ন—”আদালতের আদেশ এবং প্রশাসনের অভিযান—কোনোটিই যদি এই লুটপাট বন্ধ করতে না পারে, তবে আমাদের বসতভিটা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কে নেবে?”

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ নভেম্বর ২০২৬
Trulli

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় বালু লুট: ১০ ড্রেজারে ফের চলছে উত্তোলন, ভাঙন আতঙ্কে এলাকাবাসী