মোঃমনির হোসেন নারায়ণগঞ্জ:সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, গঙ্গানগর, গন্ধর্বপুর ও তারাবো এলাকা থেকে মাদক সেবন ও কারবারের সাথে জড়িত থাকায় গ্রেফতারকৃত ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত তিন মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে। ১২নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন-শফিক এ কারাদণ্ড দেন।
গত ১১নভেম্বর রাতে এসআরবি-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃতরা হচ্ছে নাদিম মিয়া (৩৪), ইমরান হোসেন (২৭), মুস্তাকিম (১৯), রাব্বি হাসান (৩০) ও নাদিম হোসেন (২০), শফিকুল ইসলাম(২২), আকবর হোসেন(২৫), মঞ্জুর হোসেন(২৮), শাহাদাত (১৯), রিপন মিয়া(২২), আলী আকবর(২৩)।
এসআরবি-১১ এর লেফটেন্যান্ট কোম্পানি কমান্ডার হানিন আল তুরবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পৃথক স্থান থেকে ৪৭৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান,দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।











