সর্বশেষ

নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকা মজুত, প্রয়োজনে আমদানির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

 শিশুদের নিউমোনিয়া প্রতিরোধে দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজনে বিদেশ থেকে আরও টিকা আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি। শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম ও সহযোগিতা নিশ্চিত করার কথাও জানান মন্ত্রী।

আজ ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার আন্তরিক। পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত টিকার প্রয়োজন হলে তা আমদানি করা হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতাও নেওয়া হবে।

তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক, পারস্পরিক সহযোগিতার আলোচনা

শিশুদের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে পারিবারিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অসচেতনতা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং পারিবারিক নানা জটিলতার কারণে অনেক শিশু যথাযথ যত্ন থেকে বঞ্চিত হয়। এসব সমস্যা মোকাবিলায় পরিবার পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি জরুরি।

এ লক্ষ্যে গ্রামাঞ্চলে মায়েদের স্তন্যদান, শিশুর পুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি স্তন পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের সুবিধার্থে তাঁদের বহনযোগ্য ছোট স্ক্রিনিং যন্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

সভায় নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ব্যবস্থা জোরদারের পরিকল্পনাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শ্রীলঙ্কা ও জার্মানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। এর ফলে আক্রান্ত নারীদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা এবং সুস্থতার সম্ভাবনা বাড়ানো সম্ভব হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এফ. সিদ্দিকী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব পেডিয়াট্রিকসের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ নভেম্বর ২০২৬
Trulli

নিউমোনিয়া মোকাবিলায় পর্যাপ্ত টিকা মজুত, প্রয়োজনে আমদানির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর