সর্বশেষ

সাভারে বিশেষ অভিযানে হেরোইনসহ নারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর(ডিবি)পুলিশ

আশুলিয়া প্রতিনিধি

​ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পুরিয়া হেরোইনসহ ফুলমালা (৫২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ৩০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
​

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
​

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক -৩

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলমালার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে ৩০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি।
​

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ নভেম্বর ২০২৬
Trulli

সাভারে বিশেষ অভিযানে হেরোইনসহ নারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর(ডিবি)পুলিশ