সর্বশেষ

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক -৩

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এক বিশাল সাফল্য অর্জন করেছে।

এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে স্বর্ণসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে।​বিজিবি যশোর রিজিয়ন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে অদ্যাবধি রিজিয়নের আওতাধীন ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১৫২ জন আসামিকে আটক করা হয়েছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ রূপগঞ্জে গ্রেফতার ১২

এ সময় প্রায় ৫২ কোটি ০৯ লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়।​রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন এবং ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি, মাদকবিরোধী অভিযানে প্রায় ৩০ কোটি ২৬ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়; যার মধ্যে রয়েছে ৬১,২৬০ পিস ইয়াবা, ৩,০২,২২৮ পিস অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট, ২,৯৪৬ বোতল বিদেশি মদ, ১,০১৬ বোতল ফেনসিডিল, ১৮৯ কেজি গাঁজা এবং ৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।​সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও যৌথ টাস্কফোর্স অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার রোধেও বিজিবি কঠোর ভূমিকা পালন করছে।

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা মামলা: আসামি শামীম গ্রেপ্তার

বিজিবির মহাপরিচালকের ভিশন—“বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”—বাস্তবায়নে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিজিবি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ নভেম্বর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে স্বর্ণ ও মাদকসহ আটক -৩