সর্বশেষ

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

 চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আক্তাউর রহমান ওরফে মুকুলকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত আক্তাউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে

শনিবার (১৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পাবনা সরকারি মহিলা কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হিমেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আক্তাউর রহমান ওরফে মুকুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে তার তার বিরুদ্ধে।

পাবনায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কশাইখানার উদ্বোধন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৪ নভেম্বর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার