সর্বশেষ

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় বালু উত্তোলন:নদীভাঙনের শঙ্কায় আলোকদিয়া চরবাসী

জেলা প্রতিনিধি

হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা এবং প্রশাসনের একাধিক অভিযানের পরও মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আলোকদিয়া চরে থামছে না অবৈধ বালু উত্তোলন। একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে অন্তত ৯টি উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে এবং শতাধিক বাল্কহেডের মাধ্যমে তা পরিবহন করছে। অপরিকল্পিত এই বালু উত্তোলনের ফলে নদীভাঙনকবলিত এলাকার ফসলি জমি, বসতভিটা ও বিস্তীর্ণ জনপদ চরম হুমকির মুখে পড়েছে।
​

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে আলোকদিয়া চর এলাকায় পুনরায় ৯টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু হয়। এর আগে গত ৮ নভেম্বর অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি।
​

নথিপত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, হাইকোর্টের রিট পিটিশন নম্বর ১০৭৭৯/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট ওই এলাকায় বালু উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতের এই আদেশ বাস্তবায়নে গত সপ্তাহে শিবালয় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করে। এ ছাড়া গত ১১ নভেম্বর জেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি ড্রেজার জব্দ এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করে।
​

মতিঝিলে চাঁদা না দেওয়ায় হকারকে ছুরিকাঘাত,প্রতিবাদকারী বিএনপি নেতার বিরুদ্ধে ষড়ষড়যন্ত্রের অভিযোগ

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও অভিযানের পরও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় চক্রটি বারবার একই অপরাধে জড়ানোর সাহস পাচ্ছে। নিয়মিত নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে অভিযানের কয়েক দিনের মধ্যেই আবার ড্রেজার সক্রিয় হয়ে উঠছে।
​

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকার জানান, অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের অবস্থান কঠোর। গত সপ্তাহেও অভিযান চালিয়ে একটি ড্রেজার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
​

নদীভাঙন আতঙ্কে দিন কাটানো আলোকদিয়া চরের বাসিন্দারা মনে করেন, কেবল জরিমানা করে এই দৌরাত্ম্য থামানো সম্ভব নয়। নদী ও জনপদ রক্ষায় তাঁরা উচ্চ আদালতের আদেশ কঠোরভাবে বাস্তবায়ন, নিয়মিত নৌ-পুলিশ ও প্রশাসনের যৌথ নজরদারি জোরদার করা এবং জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড বাজেয়াপ্ত করার পাশাপাশি নেপথ্যে থাকা মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৫ নভেম্বর ২০২৬
Trulli

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় বালু উত্তোলন:নদীভাঙনের শঙ্কায় আলোকদিয়া চরবাসী