সর্বশেষ

জনস্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কেরানীগঞ্জে আরও দুই প্রকল্পের সূচনা

শহীদুল ইসলাম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড়ো ধরনের দুটি প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পৃথক দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আমান উল্লাহ আমান।

সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কেরানীগঞ্জে “রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম”-এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষ সরাসরি পাইপলাইনের মাধ্যমে সুপেয় ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি আমান উল্লাহ আমান বলেন, “প্রতিটি মানুষের দোরগোড়ায় নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দেওয়া আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। বিশুদ্ধ পানির অভাব জনস্বাস্থ্যের জন্য বড়ো হুমকি। এই পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।”

সাভার সরকারি কলেজে সীমানা প্রাচীর সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেন:এমপি ডা:দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মাহমুদুল হক মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বশির আহমেদ, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ঢাকা বিভাগ) ও মোঃ ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কেরানীগঞ্জ।

জনস্বাস্থ্য প্রকল্পের পাশাপাশি একই দিনে এমপি আমান উল্লাহ আমান সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিশুদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। তিনি বলেন, শিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার কোনো বিকল্প নেই।

দুটি অনুষ্ঠানের শেষেই দেশ ও জাতির মঙ্গল এবং প্রকল্পগুলোর দ্রুত ও সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিরুলিয়া ইউনিয়নে নির্বাচনী হাওয়া: অভিজ্ঞতায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল হক

স্থানীয় বাসিন্দারা জানান, সুপেয় পানির এই আধুনিক ব্যবস্থা এবং বিদ্যালয়ের নতুন ভবনের উদ্যোগ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, যা আজ বাস্তবায়নের পথে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ মে ২০২৬
Trulli

জনস্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কেরানীগঞ্জে আরও দুই প্রকল্পের সূচনা