সর্বশেষ

টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের নেতৃত্বে ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে এক ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টারের ভবন নির্মাণে চরম গাফিলতি: ঝুঁকিতে সরকারি ভবন ​

শোভাযাত্রায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমসহ জেলা ও শহর বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এতে সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

এসময় ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলের চরবাসীর পক্ষ থেকে এই বাইসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে আমি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছি। চরাঞ্চলের মানুষের ভালোবাসাই আমার প্রেরণা। আশা করছি, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সে নির্বাচনে বিএনপি জনগণের বিশ্বাস অর্জন করবে।

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আরএসি খাতে কর্মবিরতি,গণর‍্যালি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জোরালো দাবি

শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, এই শোভাযাত্রা ফরহাদ ইকবালের জনপ্রিয়তারই প্রতিফলন, যা আসন্ন নির্বাচনে দলের জন্য নতুন উদ্দীপনা যোগাবে।

৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ

জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল সিরিজ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT