সর্বশেষ

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টারের ভবন নির্মাণে চরম গাফিলতি: ঝুঁকিতে সরকারি ভবন ​

শহীদুল ইসলাম

 সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টারের নতুন আবাসিক ভবন নির্মাণে চরম অব্যবস্থাপনা ও কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ উঠেছে। ২১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ভবনের ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে একটি পচা আমগাছের ডাল অপসারণ না করেই কাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যা ভবনটিকে দীর্ঘমেয়াদী ঝুঁকিতে ফেলেছে।

​সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের একেবারে পাশেই একটি পুরনো বিশাল আম গাছ রয়েছে। ভবনের ছাদ ঢালাইয়ের সময় গাছের একটি বড় ও পচন ধরা ডাল বাধার সৃষ্টি করে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান গাছটি ছাঁটাই বা ডালটি অপসারণ না করেই সেই পচা ডালের সাথে লাগিয়েই ছাদের ঢালাই সম্পন্ন করেছে।

পাবনা সদর থানার এসআই মাহবুব রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত

বর্তমানে কালবৈশাখী ও বৃষ্টির মৌসুম চলায় যেকোনো সময় ওই পচা ডালটি ভেঙে পড়তে পারে। এতে সরকারি অর্থায়নে নির্মিত এই নতুন ভবনের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ডালটি পচে গিয়ে ভবনের দেয়ালে আর্দ্রতা তৈরি ও ফাটল ধরার ঝুঁকিও দেখা দিয়েছে।

​এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ার্কস) ইদ্রিস আলী জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে তিনি দ্রুত সরজমিনে ভবন ও গাছের অবস্থান দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

পাচারের সময় চুয়াডাঙ্গায় ১ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

​একজন স্টেশন মাস্টারের জন্য নির্মিতব্য এই ভবনের কাজে এমন দৃশ্যমান ত্রুটি ও উদাসীনতা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই ঝুঁকিপূর্ণ ডালটি অপসারণ এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ মে ২০২৬
Trulli

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টারের ভবন নির্মাণে চরম গাফিলতি: ঝুঁকিতে সরকারি ভবন ​