সর্বশেষ

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শন করলেন আমানউল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ ডিসেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশের প্রস্তুতি ও সমাবেশস্থল পরিদর্শন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, এমপি।
​

শনিবার (২৮ নভেম্বর) তিনি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে মঞ্চ নির্মাণ, সার্বিক নিরাপত্তা, আগত নেতা-কর্মীদের বসার স্থান এবং শৃঙ্খলা ব্যবস্থাপনার অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সমাবেশ সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​

তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিএনপির পাঁচ নেতাকে বিশেষ দায়িত্ব

পরিদর্শনকালে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আমানউল্লাহ আমান জানান, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বরের এই উদ্বোধনী সমাবেশকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। তিনি সমাবেশে আগত নেতা-কর্মী ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
​

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত শ্রমিক দল আহ্বায়ক কমিটির শ্রদ্ধা ও শপথ গ্রহণ ​

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ নভেম্বর ২০২৬
Trulli

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শন করলেন আমানউল্লাহ আমান