সর্বশেষ

আশুলিয়ার জামগড়ায় বছরজুড়ে জলাবদ্ধতায়,চরম দুর্ভোগে হাজারো মানুষ

আশুলিয়া প্রতিনিধি

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামগড়া ভুঁইয়া পাড়া এলাকায় সারা বছরই জলাবদ্ধতা লেগে থাকছে। জামগড়া চৌরাস্তার ভেতরে হেয়ন গার্মেন্টস সংলগ্ন তিনমাথা মোড় ও এর আশপাশের সড়কগুলো দীর্ঘদিন ধরে নোংরা পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, পোশাক শ্রমিক এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুঁইয়া পাড়া এলাকার হেয়ন গার্মেন্টস সংলগ্ন তিনমাথা মোড়ের গুরুত্বপূর্ণ সড়কটি হাঁটুসমান নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে আছে। বৃষ্টির মৌসুম না হলেও সড়কে জমে থাকা এই পচা পানির কারণে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
​

গার্মেন্টস খাতে উৎপাদন ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আশুলিয়া,সাভার,কালিয়াকৈর, গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমনিতেই এলাকাটিতে সারা বছর পানি জমে থাকে। এর ওপর এলাকার কয়েকটি বাড়ির মালিক তাঁদের বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন ও বাথরুমের বর্জ্য পানি সরাসরি সড়কের ওপর ছেড়ে দিচ্ছেন। ফলে সড়কটি স্থায়ী ডোবায় পরিণত হয়েছে। নোংরা পানি মাড়িয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে পোশাক শ্রমিক ও কোমলমতি শিক্ষার্থীরা চর্মরোগসহ নানা পানিবাহিত রোগের ঝুঁকিতে পড়ছেন। পাশাপাশি তীব্র দুর্গন্ধে এলাকার পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে উঠছে।
​

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিবসহ স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদেরও বিষয়টি অবহিত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখন পর্যন্ত জলাবদ্ধতা নিরসন বা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
​

প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুস্থ রাজনীতি করুন: চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন

জনস্বাস্থ্য সুরক্ষা ও যাতায়াতের ভোগান্তি কমাতে অবিলম্বে সড়কে বর্জ্য পানি ফেলা বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ এবং এলাকায় একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ নভেম্বর ২০২৬
Trulli

আশুলিয়ার জামগড়ায় বছরজুড়ে জলাবদ্ধতায়,চরম দুর্ভোগে হাজারো মানুষ