সর্বশেষ

তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিএনপির পাঁচ নেতাকে বিশেষ দায়িত্ব

অনলাইন ডেস্ক

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে পাঁচ নেতাকে নিয়ে বিশেষ টিম গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত এই টিম রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশেষ টিমের সদস্যরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার মধ্যে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখা, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে দলীয় শৃঙ্খলা সুসংহত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত শ্রমিক দল আহ্বায়ক কমিটির শ্রদ্ধা ও শপথ গ্রহণ ​

বিশেষ টিমের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে দলীয় সংগঠন ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। এ ধরনের আলোচনা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা জানান, পাঁচ সদস্যের এই টিম মাঠপর্যায়ে দলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নেও ভূমিকা রাখবে টিমটি।

শেখ হাসিনার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রিজভীর, ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যের আহ্বান

দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা, সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমন্বিত কার্যক্রম নিশ্চিত করাই বিএনপির শীর্ষ নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৭ নভেম্বর ২০২৬
Trulli

তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিএনপির পাঁচ নেতাকে বিশেষ দায়িত্ব