উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. শামীম খান এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা বিজয়ী হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল থেকে ধামরাই উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সভাপতি পদে কার্তিক ঘোষ এবং কোষাধ্যক্ষ পদে আশরাফুল নির্বাচিত হয়েছেন। সকাল থেকেই প্রেসক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. শামীম খান ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা সকল ভোটার ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং প্রেসক্লাবের সার্বিক ঐক্য বজায় রেখে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

















