সর্বশেষ

রূপগঞ্জ প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পন্চম খেলায় মুড়াপাড়া ইউনিয়নের জয়লাভ

মোঃ মনির হোসেন (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পন্চম খেলায় মুড়াপাড়া ইউনিয়ন ১-০গোলে গোলাকান্দাইল ইউনিয়নকে পরাজিত করে বিজয় অর্জন করে। আনুমানিক বাইশ হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

আজ শনিবার ২৮ নভেম্বর বিকাল ৪:০০ ঘটিকায় এ হাই ভোল্টেজ খেলা “মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি মুড়াপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় মুড়াপাড়া ইউনিয়নের ১৭ নং জার্সি পরিহিত রবিন একমাত্র গোলটি করে এক গোলের বিজয় নিয়ে মাঠ ছারেন।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি : শান্ত

পরে ম্যান অফ দ্যা ম্যাচ মুড়াপাড়া ইউনিয়নের রবিনকে দুই হাজার নগদ টাকাসহ সম্মননা পদক পুরস্কার দেওয়া হয়।

খেলায় উপস্থিত ছিলেন রুপগন্জ উপজেলা ক্রীড়াসংস্হার এডহক কমিটির সাধারণ সম্পাদক নাহিদ হাসান,সদস্য মাসুম বিল্লাহ, রুপগন্জ উপজেলা যুব দলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স।

রুপগন্জ উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন স্বাগত বক্তব্য দিয়ে খেলা শুরু করার ঘোষণা দেন।

রূপগঞ্জ প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় গোলাকান্দাইল ইউনিয়নের জয়লাভ

খেলায় আরও উপস্হিত ছিলেন রুপগন্জ উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এস কে মাহমুদ ভূইয়া জেসপার,সাবেক যুগ্ম-সম্পাদক রেজাউর রহমান রিপন,সাবেক সদস্য আব্দুর রাজ্জাক জুয়েল ও আজিজুর রহমান কাজল,টুর্নামেন্ট কমিটির সদস্য রাজা ও সদস্য অপু আহমেদ প্রমুখ।

এ টুর্ণামেন্টে রূপগঞ্জ উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন মোট নয়টি দল অংশ গ্রহণ করছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ নভেম্বর ২০২৬
Trulli

রূপগঞ্জ প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পন্চম খেলায় মুড়াপাড়া ইউনিয়নের জয়লাভ