সর্বশেষ

কুড়িগ্রাম রৌমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ দিনব্যাপী আন্তর্জাতিক মে দিবস পালিত

অ্যাডমিন

শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পালন করা হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে নিজ নিজ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা , সংগঠনের পতাকা উত্তোলনসহ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

শুক্রবার (১ মে) সকাল ৯ টার দিকে সংগঠনের স্ব স্ব উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেন,উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন,কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা,কুড়িগ্রাম জেলা ট্রাক,ট্যাংকলড়ী,কভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখাসহ আরও অনেকে। আর এতে স্ব স্ব অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নিজ নিজ কার্যালয় এসে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

নির্ধারিত দামের বেশি এলপিজি বিক্রি করলে ব্যবস্থা

এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক চেয়ারম্যান আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা, মোস্তাফিজুর রহমান রঞ্জু সদস্য সচিব রৌমারী উপজেলা বিএনপি, রৌমারী উপজেলা বিএনপির , অফিসার ইনচার্জ কাওছার আলী, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, রৌমারী উপজেলা যুব দলের আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ ,

রৌমারী উপজেলা ছাএ দলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু সাবেক ছাএ নেতা আলমাছ হোসেন ভোলা,রৌমারী উপজেলা শ্রমিক দলের সাধরণ সম্পাদক সাইফুল ইসলাম ,

র‌্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি মতিউর রহমান, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সভাপতি , বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখার সভাপতি সহিবর রহমান , সাধারণ সম্পাদক ওলি আহমেদ,

পাবনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়

উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সংগঠনের সভাপতি নুরুজ্জামান, সরকার, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, ট্রাক,ট্যাংকলড়ী,কভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখার সভাপতি সহ আরও অনেকে।এছাড়াও বিভিন্ন সংগঠনের স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করা হয়।

আলোচনা সভা : শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও পেশাজীবী বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ মে ২০২৬
Trulli

কুড়িগ্রাম রৌমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ দিনব্যাপী আন্তর্জাতিক মে দিবস পালিত