সর্বশেষ

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন

চট্টগ্রাম ব্যুরো

সিনিয়র সাংবাদিক জনাব সরওয়ার উদ্দিন আহমেদ (৭৮) আর নেই।

তিনি.আজ ১১ অক্টোবর তারিখ রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আগামীকাল বাদে জোহর রাউজানের সিকদার ঘাটা ঈদগাহে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, ৩ মেয়ে ১ ছেলে রেখে গেছেন।

আশুলিয়ায় এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ

তিনি চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম প্রেসক্লাব এর সদস্য। তিনি রাউজান প্রেস ক্লাবেরও সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার (পৌরসভার) সুলতানপুর গ্ৰামে আলেপ খান সওদাগর বাড়িতে জন্মগ্ৰহণ করেন। তিনি পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘ ৫৫ বছরের চাকুরী জীবনে একটানা ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ছিলেন।

পরবর্তীতে কর্মজীবনে তিনি দি ডেইলি করোনিকেল,দি ইউনিটি , ডেইলি ফিন্যান্সিয়েল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে,দি ডেইলি লাইফ,দি নিউ নেশান পত্রিকার ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডেইলি পিপলস্ ভিউ, দি ইকোনোমিক্স টাইমস, দি ডেইলি কমার্শিয়াল টাইমস এর নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আশুলিয়ার ভাদাইলে খাজা গরীবে নেওয়াজ প্রিপারেটরী হাইস্কুলের এসএসসি ফলাফল সন্তোষজনক

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১১ অক্টোবর ২০২৫
Trulli

চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন