সর্বশেষ

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম

শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ‘বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯ আগষ্ট, ২০২৬, রোববার, সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিবালয়ে ১১ ড্রেজারে অবৈধ ভাবে বালু উত্তোলনে ঝুঁকিতে জনপদ ও বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন তৈরি করতে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপসংস্কৃতি ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সহ স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ।

বিরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ইউপি সদস্য:শাহজাহান মাদবরের

প্রতিযোগিতার বিষয়বস্তুর ওপর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে ড্যাফোডিলস্ হাই স্কুলের ক্ষুদে বিতার্কিকরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। বিচারকমণ্ডলীর রায় অনুযায়ী বিজয়ী দল, শ্রেষ্ঠ বিতার্কিক এবং রানারআপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ আগস্ট ২০২৬
Trulli

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে জাঁকজমকপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত