সাবেক ছাত্রদল নেতা আব্দুল লতিফের চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তার জন্য আয়োজিত ‘চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্যোগে অনুদান প্রদান করা হয়েছে। এ সময় আব্দুল লতিফের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া এবং সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্রদল নেতা আব্দুল লতিফের চিকিৎসায় সহায়তার এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ ধরনের আয়োজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।















