সর্বশেষ

আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়ায় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রার্থী ও উপস্থিত ব্যক্তিরা।

সাবেক ছাত্রদল নেতা লতিফের চিকিৎসায় সহায়তা, অনুদান দিলেন সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু

বৈঠকে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টু বলেন, “আমি নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম আপনাদের সঙ্গে নিয়ে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেব। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলী মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উঠান বৈঠকটির আয়োজন করেন আলমগীর হোসেন হাওলাদার।

সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রাজুর ওপর হামলা: পরীমণির বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৬ নভেম্বর ২০২৬
Trulli

আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়ায় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী উঠান বৈঠক