সর্বশেষ

বিরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ইউপি সদস্য:শাহজাহান মাদবরের

মোঃ মাইনুল ইসলাম

​আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলার ৭নং বিরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান জনপ্রিয় ইউপি সদস্য মো.শাহজাহান মাদবরকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে সরব হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী।

জনগণের এই স্বতঃস্ফূর্ত আস্থার প্রতি সম্মান জানিয়ে শাহজাহান মাদবর ওয়ার্ডবাসীর আস্থার প্রতীক এই জননেতা পূর্বপাড়া ও সামাইর এলাকাসহ সর্বস্তরের জনগণ, মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
​
বিগত পাঁচ বছরের সফল উন্নয়নচিত্র:বিগত পাঁচ বছরের কার্যকালে ৭নং ওয়ার্ডে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে বলে উল্লেখ করেন ইউপি সদস্য শাজাহান মাদবর। এলাকাবাসীর প্রত্যক্ষ সহযোগিতায় বাস্তবায়িত প্রধান প্রধান তার উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হলো: যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন: ওয়ার্ডের প্রতিটি কাঁচা রাস্তা পাকাকরণ ও টেকসই সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা। নাগরিক সুযোগ-সুবিধা: উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং রাতের অন্ধকার দূর করে চলাচলের সুরক্ষায় পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন। বিশুদ্ধ পানির সুব্যবস্থা: এলাকাবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ।এবং
​সামাজিক নিরাপত্তা ও যুবসমাজ: মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি কঠোরভাবে বজায় রেখে তরুণ সমাজকে খেলাধুলা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। স্বচ্ছ সেবা ও দুর্যোগ মোকাবিলা: করোনাকালসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুস্থ ও অসহায় মানুষের দোরগোড়ায় সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া।

সাবেক ছাত্রদল নেতা লতিফের চিকিৎসায় সহায়তা, অনুদান দিলেন সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু

পাশাপাশি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সকল সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা শতভাগ স্বচ্ছতার সাথে বিতরণ নিশ্চিত করা। আগামীর প্রত্যয় ও ‘মডেল ওয়ার্ড’ গড়ার অঙ্গীকার,স্থানীয় জনসাধারণের আস্থার প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে মো. শাহজাহান মাদবর বলেন,”আমার ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আগামী দিনের প্রধান লক্ষ্য। আগামী নির্বাচনে এলাকাবাসী পুনরায় আমাকে সেবা করার সুযোগ দিলে ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, সবুজ, মাদকমুক্ত ও ডিজিটাল ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলব।”
​
জনকল্যাণমুখী এই ধারাবাহিকতা বজায় থাকলে ৭নং ওয়ার্ডটি সাভার উপজেলার মধ্যে একটি রোল মডেল বা আদর্শ ওয়ার্ডে রূপ নেবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসী।

আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়ায় মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী উঠান বৈঠক
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ নভেম্বর ২০২৬
Trulli

বিরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডকে ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ইউপি সদস্য:শাহজাহান মাদবরের