সর্বশেষ

কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

রিকি শেখ গোপালগঞ্জ

কোটালীপাড়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১ হাজার ৬৪০ জন প্রান্তিক কৃষকের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। গম, সরিষা, পেঁয়াজ, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মুসুর ও খেসারীর বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়।

যমুনা নদীর অবৈধ বালু উত্তোলনে চরাঞ্চল আলোকদিয়া এখন ভাঙ্গনের আতঙ্কে

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ এবং কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সহায়তা কৃষকদের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঈদগাঁও থানার সাবেক ওসি ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ অক্টোবর ২০২৫
Trulli

কোটালীপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ