সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হওয়ার আয়োজনে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: রণধীর জয়সোয়াল

অনলাইন ডেস্ক

আগামী ৫ আগস্ট নয়াদিল্লিতে একটি মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই বক্তব্য দেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল স্পষ্ট করে বলেন, “শেখ হাসিনার বক্তব্যসংক্রান্ত অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজনে হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং ওই অনুষ্ঠানে প্রকাশিত কোনো বক্তব্যের দায় বা সমর্থনও সরকার বহন করে না।”

ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা না দেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ইইউ’র

এদিকে, শেখ হাসিনার বক্তব্য প্রচার সম্পর্কিত বিষয়ে বাংলাদেশে আদালতের একটি নির্দেশনা বলবৎ রয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দেশের সব গণমাধ্যমকে আদালতের নির্দেশ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। কেউ আগাম প্রচার বা পরে বক্তব্য প্রকাশ করলে তা আদালতের আদেশ অমান্য হিসেবে বিবেচিত হতে পারে।”

আইএইএর প্রস্তাব প্রত্যাখ্যান, পারমাণবিক অবস্থান নিয়ে অনড় উত্তর কোরিয়া

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ আগস্ট ২০২৬
Trulli

শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হওয়ার আয়োজনে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: রণধীর জয়সোয়াল